‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট ২০১৯’

স্নাতকদের জন্য নতুন সম্ভাবনা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:০১

জীবনে সাফল্যের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়গুলি ইতোমধ্যে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। অনেক ক্ষেত্রে এটি ইতিমধ্যে শ্রেণিকক্ষের নির্দেশনা                            এবং প্রশিক্ষণের আওতার বাইরে চলে গেছে। এই সমস্যা সমাধানে দেশের উচ্চতর শিক্ষাক্ষেত্র কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষ উদ্যোগ গ্রহণ করা উচিত। বিগত তিন বছর ধরে বিইউপি ক্যারিয়ার ক্লাব ক্যারিয়ার অ্যান্ড ফেস্ট আয়োজন করছে।

সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের উপযুক্ত ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ পেতে সহযোগিতা করার জন্য একটি      প্ল্যাটফরম তৈরির লক্ষ্যে সম্প্রতি তিন দিনব্যাপী ‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট ২০১৯’ আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যারিয়ার ক্লাব। এই ফেস্টে সম্ভাব্য স্নাতকদের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল, যারা উত্সাহের সাথে ফেস্টে বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে গিয়ে চাকরির জন্য নিজ নিজ সিভি জমা দিচ্ছিল। এই ফেস্টের সাফল্য উদ্যাপন করতে ফেস্টে অংশ নেওয়া ২৬টি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভরাও যোগ দিয়েছিলেন।

ফেস্টে বিউপি কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের একটা বুথসহ অংশ নেওয়া ২৫টি প্রতিষ্ঠানের বুথ বসানো হয়েছিল। ফেস্টে প্রয়োজনীয় ম্যানেজমেন্টে ট্রেইনি প্রোগ্রামসহ এন্ট্রি লেভেল চাকরি ও ইন্টার্নশিপ অফার করা হয়। অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানই গড়ে প্রায় ২০০ থেকে ২৭০টি সিভি জমা নিয়েছে। সে হিসাবে সবগুলো প্রতিষ্ঠান মিলে ৬০০০ এরও বেশি সিভি জমা নিয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতে চাকরির সুযোগ-সম্ভাবনা এবং সদ্য স্নাতক ও চাকরির প্রত্যাশীদের মনোভাব কেমন হওয়া উচিত এসব বিষয়ে আলোচনা করা হয়। এমএফএসডি’র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইহিতা তাহমিন নাজীর; হেড অব এমএফএস ও ইভিপি গাজী ইয়ার মোহাম্মদ; ইয়েলো ও বেক্সিমকো’র এক্সিকিউটিভ ডিরেক্টর শেহরিয়ার বার্নি; কাজী আইটি সেন্টার-এর কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারা মাহবুব এবং ব্র্যাক ব্যাংক-এর হেড অব এইচআর অ্যান্ড রিলেশনশিপ লামিয়া বুশরা অনুষ্ঠানে দিক-নির্দেশক বক্তব্য রাখেন।

এছাড়া বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ে একটি অধিবেশন পরিচালনা করে আমেরিকান সেন্টার, আইডিপি এডুকেশন এবং পিএফইসি গ্লোবাল। শিক্ষাজীবনে সঠিক আচরণ, জ্ঞানের পরিসর বৃদ্ধি, নতুন নতুন বিষয়ে দক্ষতা অর্জনের গুরুত্বের উপর বক্তব্য প্রদান করেছেন ব্র্যাক এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের সিপিও জুলফিকার হায়দার। 

আয়োজনের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপনি                 অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিইউপি’র               ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. এমদাদ উল বারী এনডিসি, পিএসসি, টিই এবং বিশেষ অতিথি হিসেবে রবি’র চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফয়সাল ইমতিয়াজ খান উপস্থিত ছিলেন। বিউপি উর্ধ্বতন কর্মকর্তা, কোম্পানি এক্সিকিটিভ, বিউপি অ্যালামনাই, বিইউপি ক্যারিয়ার ক্লাবের সদস্য এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানটি হয়ে উঠেছিল উত্সবমুখর।

বিইউপি বিজনেস গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (বিইউপিবিজিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশন লক্ষ্য হলো বিইউপির বিজনেস গ্র্যাজুয়েটদের জন্য একটি সাধারণ ভিত্তি তৈরি করা। বিইউপিবিজিএ নানান সময়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি ক্লাবগুলিকে ক্যাম্পাসে জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে আসছে এবং শিক্ষার্থী, স্নাতক ও বিইউপি’র সাথে যুক্ত অন্যান্যদের ক্যারিয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি ইন্টার্নশিপ ও ক্যারিয়ার সহায়তা প্রদানে সক্রিয়ভাবে সম্পৃক্ত।