আইটি ও অ্যানিমেশনে সফল হতে চাইলে

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:০৩

বিভিন্ন কারণে যারা আইটিতে দক্ষতা উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত তাদের কথা বিবেচনায় দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি), ড্যাফোডিল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ৭৫% বৃত্তিতে শনিবারের ব্যাচে আইটি ও অ্যানিমেশনের বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং প্রদান করার সিন্ধান্ত গ্রহণ করেছে। 

উক্ত প্রকল্পের আওতায় নিম্ন লিখিত কোর্স সমুহে ৭৫% পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। শুধুমাত্র শনিবারে সকাল, বিকাল ও সান্ধাকালীন শিফটে ক্লাস হবে। কোর্স গুলো হলো — সার্টিফিকেট কোর্স অন আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, নেটওয?ার্কিং সার্টিফিকেশন, থ্রিডি এ্যনিমেশন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন , প্রফেশনাল ওয়েব ডিজাইন, প্রফেশনাল ওয়েব ডেভল্পমেন্ট (পিএইচপি, মাইএসকিউএল), বেসিক কম্পিউটার এপ্লিকেশন, মোশন গ্রাফিক্স ও ভিডিও এডিটিং, এসইও এবং আমাজন এফিলিয়েট মার্কেটিং । এ প্রকল্পের ১ম থেকে ২৬তম পর্যায় পর্যন্ত মোট ৪৫০০ শিক্ষার্থীকে বিভিন্ন কোর্সে সাফল্যের সাথে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে নিজেদেরকে চাকরি বাজারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রকল্পের ২৭ তম পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে ১০টি ট্রেডে মোট ১৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। ন্যূনতম এসএসসি পাস আথবা পরিক্ষার্থী যেকোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। উক্ত কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাস ভিত্তিক যা সার্টিফাইড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। প্রশিক্ষকদের সার্বক্ষনিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হবে। ভর্তিচ্ছুক ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে। সঠিক ও নিরপেক্ষতা বজায় রেখে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।  ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কল করতে পারেন  ০১৭১৩৪৯৩২৩৩ নম্বরে। অনলাইনে ভর্তি হতে ভিজিট করতে পারেন http://scholarship.dipti.com.bd/ ঠিকানায়।