আজকের চেষ্টা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২০:০০

প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। 

একটু একটু করে জানো আনন্দ পাবে।

১. ভাবো তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন

২. দেশ হলো জননীর মতো জননী যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনই তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে

৩. এ দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন

৪. বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা কেওড়া ও সুন্দরী গাছের বন তেমনি রয়েছে নানা প্রাণী জীবজন্তু            

৫. এক সময় সুন্দরবনে প্রচুর গণ্ডার ছিল ছিল হাতি ছিল বুনো শুয়োর এখন এসব প্রাণী আর নেই তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়

৬. সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কী সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া এরকম দিনগুলোতে মানুষেরা থাকত লোকালয়ে আর পশুরা জঙ্গলে

৭. তো যেই না হাতিটার ঐ বনে ঢোকে অমনি শুরু হয়ে গেল তোলপাড় নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু ঐ দুষ্টু হাতিটার সে-কী তুলকালাম কাণ্ড

৮. হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চল নদীর পারে এসে শিয়াল বলল এই আমি নদী সাঁতরে পার হচ্ছি আপনিও আসুন