রাজধানীতে আইসিটি কার্নিভাল অনুষ্ঠিত

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২০:০১

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় শেষ হয়েছে দিনব্যাপী ‘ড্যাফোডিল আইসিটি কার্নিভাল-২০১৯’। ২৬ অক্টোবর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইয়া,  মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ আলায়ার,  কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রধান সরোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

দিনব্যাপী এ কার্নিভালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) ও কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগসহ ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের অন্যান্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী প্রায় শতাধিক প্রকল্প প্রদর্শন করে। এর মধ্য থেকে জুরি বোর্ড সেরা ১০টি প্রকল্পকের মাঝে মোট ২০ লাখ টাকার পুরস্কার প্রদান করেন। সেরা দশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সিএসই বিভাগের শিক্ষার্থীদের প্রকল্প ‘স্মার্ট হোম অটোমেশন সিস্টেম’। এ দলের সদস্যরা হলেন আবদুল্লাহ আল ইয়ামিন, সামসুজ্জামান মিয়া ও প্রসেঞ্জিত বৈরাগী। দ্বিতীয় হয়েছে সিএসই বিভাগের শিক্ষার্থীদেরই অপর একটি প্রকল্প ‘স্কুল ৩৬০’। এ প্রকল্পের সদস্যরা হলেন সাজ্জাদুর রহমান, রাকিবুল ইসলাম ও বোরহান উদ্দিন।