এদেশে তো অভিনয়শিল্পীর বিষয়ের ওপর ভিত্তি করে গল্প লেখা হয় না। যে কারণে আমাদের জন্য তারা বাবা বা দাদার চরিত্রই নির্দিষ্ট করে রাখেন—এই বিষয়টি সমর্থন করতে পারিনি। বাবা কিংবা দাদার চরিত্রে অভিনয়ে আপত্তি নেই। কিন্তু সেসব চরিত্রের গুরুত্ব থাকতে হবে। অন্যান্য দেশের ছবিগুলো দেখুন, তারা বয়স্ক চরিত্রগুলো নিয়েও কীভাবে কাজ করছে। মেধার পরিচয় তো তখনই মিলবে, যখন নতুন কিছু করে দেখাতে পারবেন। এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। শুধু গল্প নির্বাচন নয়, নির্মাণের বিষয়ে আরো ভাবতে হবে। তা হচ্ছে না বলেই হয়তো চলচ্চিত্র এখন লাইফ সাপোর্টে রাখার মতো অবস্থায় চলে এসেছে।
অনেকদিন অভিনয় থেকে দূরে থাকার কারণ প্রসঙ্গে
অভিনেতা সোহেল রানা
