ওসমানীনগরে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:০৯

ওসমানীনগরে অন্তঃসত্ত্বা গৃহবধূ মায়া বেগম (২৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের সাজ্জাদ মিয়ার স্ত্রী ও জগন্নাথপুর উপজেলার জয়দা গ্রামের আনা মিয়ার মেয়ে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূর স্বামীর বসতঘর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মায়া বেগমের স্বামী সজ্জাদ মিয়াকে (৩৫) থানায় নিয়ে আসা হয়েছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। নিহতের স্বামী সজ্জাদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।