ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে আহত

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১০

কক্সবাজার শহরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে শহরের মোটেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফাহিম কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার শামসুল আলমের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। লিখিত পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।