সৈয়দপুরে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১০

সৈয়দপুর শহরের শহীদ ডা. শামসুল হক সড়কস্থ সুপার মার্কেটের আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড ক্লথ স্টোরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নেভায়। সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত।