ভাঙ্গায় প্রেমের প্রোলভন দেখিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে বখাটে রহিম মাতুব্বর। এ ব্যাপারে মেয়েটি বাদী হয়ে সোমবার রাতে ভাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ জানান, আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামের ঐ স্কুলছাত্রীকে একই এলাকার উকিল মাতুব্বরের বখাটে ছেলে রহিম মাতুব্বর সোমবার রাতে ধর্ষণ করে। মেয়েটি অসুস্থ হলে স্থানীয়রা তাকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। মেয়েটি বাদী হয়ে থানায় মামলা করেছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
