সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-হাটিকুমরুল মহাসড়কের নবরত্ন মন্দির সংলগ্ন রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এরা হলো—আনোয়ার হোসেন সাগর, সবুজ শেখ, আক্তার হোসেন ও রঞ্জু মিয়া।
সলঙ্গা থানার ওসি তদন্ত হুমায়ন কবীর জানান, হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে গাড়ির গতিরোধ করে ডাকাতির প্রস্তুতি নিলে চার ডাকাতকে আটক করা হয়। ডাকাতির কাজে ব্যবহূত একটি ট্রাক জব্দ ও একটি হেক্সব্লেট, দুইটি চাপাতি, দুইটি রামদা, তিনটি ছোরা, দুইটি হাসুয়া, তিনটি রড উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
