কুষ্টিয়ায় ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১১

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর শিশু সাবিহাকে (৭) ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষককে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হচ্ছে আবু তালেব (৩৮)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর মিরপুর উপজেলার মিঠন হঠাত্পাড়া গ্রামের শিশু সাবিহা অন্য শিশুদের সঙ্গে খেলা করার সময় নিখোঁজ হয়। পরদিন এলাকার পার্শ্ববর্তী একটি ধানখেতের সেচ ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ভাষা আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।