রুমী আক্তারের হাতে ক্যাশ ভাউচার তুলে দিচ্ছেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১৫

মার্সেল ফ্রিজ কিনে ১০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন কুমিল্লার গৃহিণী রুমী আক্তার। মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় এ ক্যাশ ভাউচার পান তিনি। গত ২২ অক্টোবর রুমী আক্তারের হাতে ক্যাশ ভাউচার তুলে দিয়েছেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘সুমাইয়া ইলেকট্রনিক্স’ এর স্বত্বাধিকারী আব্দুল আহাদ লিটন, মার্সেলের জোনাল ম্যানেজার নূরুল ইসলাম রুবেল ও এরিয়া ম্যানেজার শওকত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমিন খান বলেন, দেশের অর্থ দেশেই রাখার পক্ষে মার্সেল। আর তাই দেশীয় পণ্য কিনতে ক্রেতাদের উদ্বুদ্ধ করতেই এসব উদ্যোগ। ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। দেশীয় পণ্য নিয়ে আমরা মাথা তুলে দাঁড়াচ্ছি। দেশেই বিপুল কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।-প্রেস বিজ্ঞপ্তি