ফটো ক্যাপশন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১৫

আরএফএল গ্রুপের ইলেকট্রনিকস পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড ‘ভিশন’ ও ‘ভিগো’ এর বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে ভিশন ও ভিগো ইলেকট্রনিসের ১৫০০-এর বেশি পরিবেশক অংশগ্রহণ করেন। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, ভিশন ও ভিগো ইলেকট্রনিক্সের হেড অব অপারেশন নুর আলম, মাহাবুবুর রহমান এবং রাশেদুজ্জামান, ভিশন এর জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ এবং ভিগোর হেড অব মার্কেটিং মোহাম্মদ রাশেদ-উল আলমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন

 

০০০

 

কেন্দুয়া, নেত্রকোনাতে সোমবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৮৯তম শাখা উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন অসীম কুমার উকিল, সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজল আহমেদ, ভাইস চেয়ারম্যান, ইউসিবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল

 

০০০

 

লাইফস্টাইল ইউকে ব্র্যান্ড লি কুপার-এর পণ্য বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড। অনুষ্ঠানে লি কুপারের গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর ওয়েন বেব ও এক্সপ্রেস লেদার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি ওসামা তাসীর