পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল মঙ্গলবার সদর উপজেলা একাদশ ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে ইন্দুরকানী উপজেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে সদর ফাইনালে উঠে। পিরোজপুর জেলা স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বিজয়ী দলের নাইজেরিয়ান খেলোয়াড় এবেলে একমাত্র গোল করেন।
আজ বুধবার ভাণ্ডারিয়া উপজেলা একাদশ মঠবাড়িয়া উপজেলাকে দ্বিতীয় সেমিফাইনালে মোকাবিলা করবে।
