গৌরপুর বাজারের জলাবদ্ধতা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:২৯

কুমিল্ল­া জেলার দাউদকান্দি উপজেলাধীন গৌরীপুর বাজারে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটে। কিন্তু বাজারের পরিবেশ তেমন ভালো না। জলাবদ্ধতা এখানে নিত্যদিনের সমস্যা। দুর্গন্ধতায় ছেয়ে গেছে পুরো বাজার। একটু বৃষ্টিতেই মারাত্মক জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার ফলে রাস্তা কর্দমাক্ত হয়ে থাকে। দুর্গন্ধে টেকা দায়। সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত ঘটছে প্রতিদিন। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের দুর্ভোগের শেষ নেই। বাজারে ড্রেন থাকলেও তা অপরিকল্পিতভাবে তৈরির ফলে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারে না। ফলে বাজারে হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়। গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে জিয়ারকান্দি সেতু পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার সংস্কার ও ড্রেন তৈরি হলে এই সমস্যা থেকে এলাকাবাসী অনেকটাই রেহাই পাবে। বিষয়টির প্রতি সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ রহমান

গৌরীপুর বাজার, কুমিল্ল­া