আজ ১৪ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ এবং ১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা : ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা : ৩ ও ৯। শুভ বার : মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন :পোখরাজ ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সুফল পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।
