মিঠাপুকুরে নর্থবেঙ্গল জুট মিলে আগুন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:২২

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরে নর্থবেঙ্গল জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার পাট, বস্তা ও পাটজাত পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।