যুক্তরাজ্যের লন্ডনে গত ২২-২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে দশম বার্ষিক ওয়ান ইয়ং ওয়ার্ল্ড শীর্ষ সম্মেলন। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস এ বছরও উপদেষ্টা হিসেবে শীর্ষ সম্মেলনে যোগ দেন। ২২ অক্টোবর বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে লন্ডনের মেয়র সাদিক খান সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন। ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল সম্মানিত অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেন। তিনি প্রফেসর ইউনূস, আয়ারল্যান্ডের প্রাক্তন প্রেসিডেন্ট মেরী রবিনসন এবং বিশিষ্ট সংগীতজ্ঞ ও সমাজকর্মী বব গেলডফের মতো বিশিষ্ট ব্যক্তিবৃন্দের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন।
