মানিকগঞ্জে ঝুঁকি নিয়ে সেতুতে চলাচল

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০০:০৩

মানিকগঞ্জ : এলজিইডির আওতাধীন সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের বলধরা বাজার সংলগ্ন সড়কের পাশের সেতুটি ৩৮ বছর পার হলেও সংস্কারের উদ্যোগ নেই। সেতুটির মাঝখানে ভেঙে গর্ত হয়ে গেছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছে গ্রামবাসী। এ বিষয়ে সিংগাইর এলজিইডির প্রকৌশলী রেবায়েত হোসেন জানান, এরই মধ্যে সেতুটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আপাতত স্থানীয় চেয়ারম্যানকে চলাচলের উপযোগী করার জন্য মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে            —ইত্তেফাক