বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, যারা দেশের জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করে তারা কখনো নিজে কিছু পাওয়ার জন্য করেন না। তারা দেশ, জনগণ, মানবতা ও মানুষের কল্যাণের জন্য করেন। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন করতে হলে অতীতের মহামানবের পথ অনুসরণ করতে হবে। তেমনি মানিকগঞ্জের উন্নয়ন বা ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে পরবর্তী সময়ে যারা নেতৃত্ব দেবে তারা যেন পূর্বের মহামানবদের অনুসরণ করে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় মাানিকগঞ্জ সাবিস মিলনায়তনে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন রচিত ‘মুক্তিযুদ্ধ ৭১’ প্রকাশনা উত্সবে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
প্রকাশনা উত্সব কমিটির আহ্বায়ক মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ বি এম হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তবারক হোসেন লুডু, সিপিবির কেন্দ্রীয় নেতা আজাহার ইসলাম আরজু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দিপক কুমার ঘোষ, কলেজ শিক্ষক ও কলামিস্ট সাইফুদ্দিন আহমেদ নান্নু প্রমুখ।
