বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের প্রাক্তন কর্মকর্তা ও ব্যাংক অফিসার্স ক্লাব সিলেটের সিনিয়র সদস্য মরহুম মো. আহছান মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। তিনি ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্যাংক অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। আহছান মিয়া ২০০৮ সালের ৩০ অক্টোবর উপশহরস্থ বাসায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মরহুমের ১১তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে পরিবারের পক্ষে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান সুমনের পিতা।
