শোক সংবাদ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০০:০৭

নূরজাহান বেগম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরীর সাবেক সহকারী কমান্ডার, হোটেল সেন্টমার্টিন লিঃ, আগ্রাবাদ চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা হাজি জাকির হোসেন মিজানের মা মোসাম্মাত্ নূরজাহান বেগম (৮৫) রবিবার চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, মোজ্জাফর আহমেদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী, সহকারী কমান্ডার সাধন চন্দ্র, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সকল নেতা, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সকল নেতা এবং হোটেল সেন্টমার্টিন লিঃ এর ব্যবস্থাপনা পর্ষদ।

মো. আ. কাদের

বরগুনা জেলার সরকারি বামনা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী  উপজেলার পোটকাখালী গ্রামের মো. হাবিবের পুত্র মো. আ. কাদের (৫৭) গত রবিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিকালে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বামনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেন।