আগামী ২ নভেম্বর শনিবার বিকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘স্বপ্ন মা সেরা দশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। দারিদ্র্য বিমোচনে মাতৃত্বকালীন ভাতা কেন্দ্রিক ‘স্বপ্ন প্যাকেজ’ প্রাপ্ত কর্মসূচির ১০ উপজেলা থেকে ১০ জন মা জাতীয় পর্যায়ের জন্য ‘স্বপ্ন মা সেরা দশ’ নির্বাচিত হয়েছেন। ‘স্বপ্ন প্যাকেজ’ মায়েদের পরিবারের আর্থসামাজিক, সাংস্কৃতিক, মা-শিশুর স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, কর্মসংস্থান ও সৌন্দর্য অবস্থা বিবেচনায় মহিলা বিষয় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মসূচির ১০ জনকে নিয়ে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেসরকারি সংস্থা ডরপ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘স্বপ্ন মা সেরা দশ’ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে বিজয়ীদের মাঝে বিজয় মুকুট দেওয়া হবে।
‘স্বপ্ন মা স্বপ্নের দেশ, আগামী পৃথিবীর বাংলাদেশ’—প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে ‘মা সংসদ’ অধিবেশন তুলে ধরা হবে এবং ভারতের মুকুট বিজয়ী মুম্বাইর ইয়োগা বিউটি কুইন এবং ‘ডরপ স্বপ্ন মা’ শুভেচ্ছাদূত মিজ শ্বেওতা ওয়ার্পে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
