একনজরে সাকিব আল হাসান

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০১:০৮

—২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক।

—একই বছর মে মাসে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক

—২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ১ হাজার রানের ল্যান্ডমার্ক অতিক্রম।

—২০০৯ সালে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে প্রথম স্থানে উঠে আসা।

—২০০৯-এর জুনে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্ব গ্রহণ। একই বছর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফির অনুপস্থিতিতে প্রথম অধিনায়কত্ব।

—দেশের বাইরে প্রথম টেস্ট জয়ের নায়ক।

—২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের শীর্ষ রানকারী এবং উইকেট শিকারির খেতাব অর্জন। সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে একটি শতরান এবং একই টেস্টে ৫ উইকেট গ্রহণকারী। সিরিজ শেষে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসা।

—২০১১ সালে আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে যোগদান।

—২০১৫ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে ৪ হাজার রান সংগ্রহ।

—২০১৭ সালে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান ২১৭ সংগ্রহ।

—২০১৯ সালের জুনে দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র ১৯৯ ম্যাচে ৫ হাজার রান ও ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন।