ট্রাম্পের অভিশংসন তদন্ত : প্রতিনিধি পরিষদে ভোটাভুটি বৃহস্পতিবার

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৪:৫৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন নিয়ে তদন্ত শুরুর বিষয়ে আগামী বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে। পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এই তথ্য জানিয়েছেন। ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে চাইলেও রিপাবলিকানরা এটাকে অবৈধ বলে উল্লেখ করেছেন। এখন ডেমোক্র্যাটরা যদি পরিষদে প্রস্তাব পাস করাতে পারেন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করা যাবে।

 

 

পেলোসি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে গণশুনানি কিভাবে হবে তাও এই ভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে। প্রেসিডেন্টকে সব ধরনের সুরক্ষা দেওয়া হবে। ভোটাভুটির মাধ্যমে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ তাদের হাতে আসা যাবতীয় তথ্য-প্রমাণাদি পরিষদের বিচার বিভাগীয় কমিটির কাছে হস্তান্তর করবে।

আরো পড়ুন  : জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে হাই অ্যালার্ট

এদিকে গতকাল তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের ইউক্রেন বিশেষজ্ঞ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা লে. কর্ণেল আলেক্সান্দার ভিন্দম্যান। তিনি বলেছেন, ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপের বিষয়ে তার উদ্বেগের কথা শীর্ষ পর্যায়ে জানিয়েছিলেন। - সিএনএন ও রয়টার্স

 

ইত্তেফাক/ইউবি