অনলাইনে মোবাইল অর্ডার দিয়ে পাথর পেলেন সংসদ সদস্য

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৩:৫১

অনলাইনে মোবাইল অর্ডার করে পাথরভর্তি বাক্স পেয়েছেন এক সংসদ সদস্য। এই ঘটনা ঘটেছে ভারতে।  

পশ্চিমবঙ্গের মালদা জেলার বিজেপি সংসদ সদস্যে খগেন মুর্মু সংবাদ মাধ্যমে পুরো ঘটনা বলেন। খগেন মুর্মু বলেন, আমার জন্যে অনলাইন বিপণন সংস্থা আমাজনে একটি মোবাইল ফোনের অর্ডার দিয়েছিল আমার ছেলে। আমি চেয়েছিলাম একটি স্যামসাংয়ের ফোন। সেরকমই অর্ডার দেওয়া হয়।

কিন্তু প্যাকেট খুলে দেখি ভেতরে রয়েছে একটি রেডমি-৫এ'র বাক্স। সেটি খুলে দেখি তার মধ্যে রয়েছে একটি পাথর।

সংবাদমাধ্যমে খগেনবাবু আরো বলেন, প্রথমে রেডমি ৫এ'র বাক্স দেখেই অবাক হই। ভেতরে বাক্সটির সিল খোলা ছিল। সেটি খুলে দেখি ভেতরে কয়েকটা মার্বেল পাথরের টুকরো ভরা। 

জানা যায়, ডেলিভারি বয় যখন ওই প্যাকেটটি বাড়িতে দিয়ে যায় সে সময় বাড়িতে ছিলেন না খগেন মুর্মু। মোবাইল ফোনের দাম হিসেবে ডেলিভারি বয়কে ১১ হাজার ৯৯৯ রুপি দেন সাংসদের স্ত্রী। 

এনিয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

ইত্তেফাক/এসআর