জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার অভিনয় করলেন ভিন্নধর্মী গল্পের একটি নাটকে। আজাদ কালামের রচনা ও পরিচালনায় শেষ এক পলকের গল্প নিয়ে নির্মিত নাটক ‘আহ্ জীবন’-এ দর্শকেরা তাকে দেখতে পাবেন। সম্প্রতি গাজীপুর ও ঢাকার আশপাশে বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। এতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন সামিয়া হক, ইকবাল আহমেদ, মিরা, মুরাদ প্রমুখ। এই নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এই নাটকের গল্প ভিন্নধর্মী। মূলত খেটে খাওয়া সাধারণ মানুষের যাপিত জীবনের নানা টানাপোড়েন ও আশা-আকাঙ্ক্ষার গল্প উঠে এসেছে এই নাটকে। সব মিলিয়ে সুন্দর একটি নাটক, যা দর্শকদের ভালো লাগবে আশা করি।’
