সহরাই উত্সব পালিত

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৮:০১

আজাদুল ইসলাম

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

 

নাচ-গান আর উত্সবমুখর পরিবেশে পালিত হলো সমতলের ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সহরাই উত্সব। বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা বরেন্দ্র ভূমি সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় গত মঙ্গলবার সিলিমপুরে এ সহরাই উত্সব পালিত হয়। গবাদি পশুর সুস্বাস্থ্য কামনায় শ্যামা পূজার পরের দিন ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর উরাও ও পাহান সম্প্রদায়ের লোকজন এ ধর্মীয় ও সামাজিক উত্সব পালন করে। এ উত্সব উপলক্ষে তারা দলবেঁধে নাচ-গান করে। নাচ-গান শেষে উত্সব উপলক্ষে আলোচনা সভা ও অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নগেন চন্দ্র পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি সবিন মুণ্ডা, মহাদেবপুর উপজেলা সভাপতি দিলিপ পাহান, সহযোগী সংস্থার কর্মকর্তা ফিরোজ মাহমুদ, শাহানাজ বেগম মুক্তি প্রমুখ।