দৈনিক ইত্তেফাক ও ইভ্যালির মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৮:৩৩

দেশের জাতীয় দৈনিক 'ইত্তেফাক' ও ই-কমার্স সাইট 'ইভ্যালি' এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দৈনিক ইত্তেফাক কার্যালয়ে দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ই-কমার্স সাইট ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেল। এ সময় তাদের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। 

এ সময় ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেল বলেন, 'দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ হতে পেরে ইভ্যালি পরিবার আনন্দিত।'    

স্বাক্ষরিত এই চুক্তি অনুসারে, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার কর্মরত ব্যক্তিরা ইভ্যালি থেকে যেকোনো কেনাকাটায় পাবেন ১০% মূল্যছাড়, যা সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। 

ইত্তেফাক/জেডএইচডি