নীলফামারী জেলার শিল্পকলা একাডেমিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স ব্র্যাক ব্যাংক লিড ব্যাংক হিসেবে সার্বিক অনুষ্ঠান সমন্বয় ও আয়োজন করে। নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মো. আশরাফ হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের উপপরিচালক এ কে এম মাসুদুল ইসলাম, সোনালী ব্যাংকের নীলফামারী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুস সুলতান ও ব্র্যাক ব্যাংকের রংপুরের ক্লাস্টার হেড ওমর শরীফ উপস্থিত ছিলেন
০০০
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৭৫তম শাখা পুরান ঢাকার বাবুবাজারে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। রাজধানীর আরমানিটোলায় এ কে আদেল ফেমাস টাওয়ারে ব্যাংকের শাখা চত্বরে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাওয়াজ ও মো. আনোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এক্সিম ফিন্যান্স (হংকং) লিমিটেডের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি হংকংয়ের একটি হোটেলে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল মো. নাজমুল আলম ও এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন
০০০
জাপান মেডিক্যাল সেন্টারের উদ্যোগে স্বল্প ও সাশ্রয়ী মূল্যে জনসাধারণের মধ্যে চিকিত্সাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘মাইসেবা’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্প্রতি রাজধানীর বাড্ডায় মানাম এম এস টোরেনে উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের এমডি ডা. তোমোহিরো মোরিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ এমদাদুল হক, ফোর বিলিয়ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউতারু ইয়োকোকাওয়া, ডা. জাকারিয়া ফারুকসহ অন্যরা
