তথ্যপ্রযুক্তি ডেস্ক
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত এলজি বাংলাদেশে নিয়ে এসেছে নতুন ২৭ ইঞ্চি ১৪৪ হার্জের ২ কে গেমিং মনিটর। এলজি ২৭ জিএল ৮৫০ মডেলের মনিটরটি ২৭ ইঞ্চির ফ্ল্যাট মনিটর যার রেসুলেশন ২ কে বা ২৫৬০*১৪৪০। ন্যানো আইপিএস প্রযুক্তিতে তৈরি অসাধারণ ডিসাইনের মনিটরটি ১০ বিট বা ১.০৭ বিলিয়ন কালার দেখাতে সক্ষম। এছাড়া ছবির ডাইনামিক রেঞ্জের জন্য এটি এইচডিআর ১০ সুবিধাযুক্ত।
মূলত এই মনিটরটি বিশ্বের প্রথম ন্যানো আইপিএস প্রযুক্তির গেমিং মনিটর যার রেস্পন্স টাইম ১ মিলিসেকন্ড।এসবের পাশাপাশি মনিটরটি এডাপটিভ সিংক সাপোর্ট করে। এলজির ভাষ্যমধেত এটি এনভিডিয়া জি সিংক এবং এএমডি ফ্রীসিংক সাপোর্ট করতে সক্ষম।
১৪৪ হার্জের রিফ্রেশ রেট হবার জন্য মনিটরটি গেমারদের কাছে প্রতিটি ফ্রেমই উপস্থাপন করতে সক্ষম কোনো ধরনের মোশন ব্লার ছাড়াই। এছাড়া এর ১ মিলিসেকন্ড রেস্পন্স টাইমের জন্য এটি গেমারের রিয়েকশন টাইম কমিয়ে দিবে যাতে গেমার দ্রুততার সঙ্গে তার গেমে সিদ্ধান্ত নিতে পারে।
এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে আছে এতে এএমডি রেডিওন ফ্রিসিংক সুবিধা যা স্ক্রিন টিয়ারিং বা শাটারিং সমস্যা দূর করে এবং গেমের প্রতিটি ডিটেইল গেমারের সামনে তুলে ধরে এই মনিটরটি। ডাইনামিক একশন সিংক থাকায় এটি ইনপুট ল্যাগ কমিয়ে দেয়। অন্যদিকে ব্লাক স্টাবিলাইজার সুবিধা থাকাতে মনিটরটি অন্ধকারে গেমের অবজেক্টকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারে।
মনিটরটির বাজার মূল্য ৬৫,০০০ টাকা। ৩ বছর ওয়ারেন্টিসহ মনিটরটি পাবেন গ্লোবালব্রান্ডে প্রাইভেট লিমিটেডের যে কোনো শাখাসহ সারাদেশে। বিশেষ অফার হিসেবে মনিটরটির সঙ্গে পাচ্ছেন একটি ADATA SU650 240 এসএসডি ফ্রি। বিস্তারিত জানতে দেখতে পারেন গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইটে।
