এসএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১৯

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৩০

বাংলা

মো. সুজাউদ দৌলা

সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

     পল্লিজননী

         জসীমউদ্দীন

 

১। ‘নকসী কাঁথার মাঠ’ গ্রন্থের রচয়িতা কে?

(ক) রবীন্দ্রনাথ   (খ) জসীমউদ্দীন                 

(গ) আল মাহমুদ(ঘ) আহসান হাবীব

২। কবি জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৭৫                     (খ) ১৯৭৬          

(গ) ১৯৭৭                    (ঘ) ১৯৭৮

৩। কবি জসীমউদ্দীন কোথায় মৃত্যুবরণ করেন?

(ক) তাম্বুলখানায়             (খ) ফরিদপুরে        (গ) ঢাকায়           (ঘ) কুমিল্লায়

৪।‘পল্লিজননী’ কবিতায় কোনটি বিশেষভাবে বিধৃত?

(ক) স্বদেশপ্রেম               (খ) মাতৃপ্রেম          (গ) স্নেহময়তা      (ঘ) পল্লিপ্রকৃতি

৫। ‘রাত থম থম স্তব্ধ নিঝুম, ঘোর-ঘোর আন্ধার’-চরণটি কোন কবিতার অংশবিশেষ?  

(ক) ঝর্ণার গান                 (খ) আমার দেশ    (গ) স্বাধীনতা তুমি           (ঘ) পল্লিজননী

৬। ‘নি:শ্বাস ফেলি তাও শোনা যায় নাই’ চরণটির মাধ্যমে কী বোঝানো হয়েছে?

(ক) নিস্তব্ধতা                 (খ) নিসঙ্গতা         

(গ) নীরবতা                    (ঘ) অপেক্ষমানতা

৭। ‘করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা’ চরণটির মাধ্যমে-

(ক) ক্লান্ত ভাব প্রকাশ পায়                          

(খ) স্নেহময়তা প্রকাশ পায়

(গ) ঘুমের হাতছানি প্রকাশ পায়                     (ঘ) রুগ্নভাব প্রকাশ পায়

৮। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল; আঁধারের সাথে যোঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল”-পঙিক্ত দুটি কোন কবিতার?

(ক) পল্লিবাংলা   (খ) মানুষ                         

(গ) পল্লিবর্ষা      (ঘ) পল্লিজননী

৯। ছোট কুঁড়েঘর বলতে কী বোঝানো হয়েছে?

(ক) ক্ষুদ্রায়তন     (খ) সংকীর্ণতা                  

(গ) তুচ্ছতা          (ঘ) স্বল্পায়তন

১০।  জসীমউদ্দীনকে একুশে পদক প্রদানের কারণ-

(ক) সাহিত্য সাধক (খ) পল্লিকবি

(গ) সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ

(ঘ) প্রকৃতি প্রেমের জন্য

১১। ‘নকসী কাঁথার মাঠ’ কাব্যটি বিদেশি ভাষায় অনূদিত হয়েছে কেন?

(ক) সুনিপুণ রচনাশৈলীর জন্য                      (খ) স্বদেশপ্রেমের জন্য

(গ) প্রকৃতির স্বরূপের জন্য

(ঘ) গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্যের জন্য

১২। ‘পল্লিজননী’ কবিতায় ‘সময়’ বা ‘কাল’কে প্রতীক হিসেবে ধরে যে শব্দটি ব্যবহূত হয়েছে-

(ক) রাত          (খ) কালকে

(গ) সাঁঝ         (ঘ) মহাকাল

১৩। নিচের কোন বানানটি শুদ্ধ?

(ক) বিরহিনি    (খ) বিরহীনি                       

(গ) বিরহিণী    (ঘ) বিরহীনী

১৪। ‘রফিকের জ্বর হলে তার মা সারারাত রফিকের মাথার কাছে বসে থাকে’-উদ্দীপকের সমান্তরাল অনুভূতির পরিচয় আছে কোন কবিতায়?

(ক) আমার সন্তান (খ) পল্লিজননী (গ) অন্ধবধূ      (ঘ) জীবনসঙ্গীত

১৫। ‘বায়ু’ এর সমার্থক শব্দ নিচের কোনটি গ্রহণযোগ্য?

(ক) গগন                       (খ) সলিল

(গ) মরুত্                      (ঘ) অনল

১৬। ‘রহিমা তার সন্তানের অসুখে খুব ভেঙ্গে পড়েছে। সে রতন কবিরাজের কাছে যাচ্ছে পানি পড়া নিয়ে আসার জন্য- কোন কবিতার সঙ্গে উদ্দীপকের নৈকট্য রয়েছে?

(ক) পল্লিজননী (খ) আমার সন্তান

(গ) অন্ধবধূ      (ঘ) জীবনসঙ্গীত

১৭।  ‘মাসি বল, পিসি বল মায়ের সমান নয়’-এ উক্তির ভাবসত্যের সঙ্গে মিল রয়েছে কোনটির?

(ক) অন্ধবধূ    (খ) আমার সন্তান

(গ) জীবনসঙ্গীত (ঘ) পল্লিজননী

১৮।  ‘আমার সন্তান’ কবিতার যে বিষয়টি পল্লিজননী কবিতায় বিদ্যমান রয়েছে-

(ক) সন্তানের প্রতি ভালোবাসা                      (খ) নারীনিগ্রহ

(গ) নারীর সামাজিক অবস্থা                         (ঘ) দেশপ্রেম

১৯। জসীমউদ্দীনকে পল্লিকবি বলার কারণ হলো-

(ক) পল্লির সংস্কৃতির কারণে

(খ) পল্লির মানুষের জীবনপদ্ধতির কারণে

(গ) পল্লিকে ভালোবাসার কারণে                   (ঘ) পল্লির রূপ সৌন্দর্যের কারণে

২০।  ‘পল্লিজননী’ কবিতার মূল বিষয়বস্তু হলো-

(ক) সন্তানের প্রতি মায়ের ভালোবাসা (খ) প্রকৃতির অপরূপ সৌন্দর্য

(গ) দেশপ্রেম                                               (ঘ) বিদ্রোহী চেতনা

২১। ‘পল্লিজননী’ কবিতার মূল কথা কী?

(ক) দেশ ও জাতির কল্যাণ                         

(খ) তরুণদের উচ্ছ্বাস

(গ) মাতৃস্নেহ                                             (ঘ) গভীর মমতা প্রবল স্নেহ

২২।   ‘ভালো করে দাও আল্লা-রসুল ভালো করে দাও পীর’ এখানে প্রকাশ পেয়েছে-

i. আকুতি ii. মানত iii. প্রার্থনা

নিচের কোনটি সঠিক?

(ক) i                   (খ) i ও ii                     

(গ) ii ও iii                      (ঘ) i, ii ও iii

 

১.খ ২ খ ৩.গ ৪ গ ৫.ঘ ৬.ক ৭খ ৮.ঘ ৯.ক ১০ গ ১১.ঘ ১২ ঘ ১৩.গ ১৪ খ ১৫.গ ১৬.ক ১৭ ঘ ১৮.ক ১৯.খ ২০.ক ২১.গ ২২.ঘ