মেসবাহ উদ্দিন সাবু
আগামীকাল মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক, বীরযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী এবং মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজসহ বহু শিক্ষা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মেসবাহ উদ্দিন সাবু’র ১৬তম মৃত্যুবার্ষিকী। তিনি ঢাকা সিটি করপোরেশনের কমিশনার, বাংলাদেশ আরচ্যারি ও খো খো ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি এবং ঐতিহ্যবাহী দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু স্মৃতি সংসদ, সাবু স্মৃতি গ্রন্থাগার, মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু স্মৃতি ব্লাড ব্যাংক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম সকালে মরহুমের কবর জিয়ারত ও বাদ আসর সাবু স্মৃতি সংসদের উদ্যোগে মতিঝিল এজিবি কলোনির আইডিয়াল জোনস্থ সাবু চত্বরে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু নৈশ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
