শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৬তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নতুন সভাপতি হিসেবে হোসাইন ইমরান (দৈনিক জনকণ্ঠ) ও সাধারণ সম্পাদক পদে মেহেদী কবির (দৈনিক যুগান্তর) নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে আরাফ আহমদ (দৈনিক মানব জমিন), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম আফরান ( দৈনিক সংবাদ), কোষাধ্যক্ষ পদে মাসুদ আল রাজী (ডেইলি অবজারভার), দপ্তর সম্পাদক পদে জুবায়ের মাহমুদ ( দৈনিক বাংলাদেশ প্রতিদিন ), কার্যকরী সদস্য-১ হিসেবে জিএম ইমরান হোসেন (দৈনিক ইত্তেফাক), কার্যকরী সদস্য-২ হিসেবে নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন) ও কার্যকরী সদস্য-৩ হিসেবে আবদুল্লা আল মাসুদ (দৈনিক দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: জুয়াড়ির ছবি তুলতে গিয়ে সাংবাদিককে পুলিশের হুমকি
বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান এ ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক এএসএম সায়েম এবং প্রভাষক এসএম সাইদুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএএম
