আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৮:৩৬

উত্তর কোরিয়া জাপান সাপরে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর বিবিসি’র।
 
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জানিয়েছে, উত্তর কোরিয়ার দক্ষিণ পিয়ংগান প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে, যা পূর্ব সাগরে (জাপান সাগর) গিয়ে আছড়ে পড়ে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আরও উৎক্ষেপণ হয় কি’না সে ব্যাপারে তারা নজর রাখছেন। 

এদিকে জাপান পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা ধারণা করছেন এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল। জাপানের ধারণা সত্য হলে এটা চলতি বছরের মধ্যে ১২তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। 

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি জাপান সাগরে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে।  

আরও পড়ুন: এপ্রিলে ডি-৮ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ

এমাসের শুরুতে উত্তর কোরিয়া একটি নতুন ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক বোমা বহনে সক্ষম। 

উত্তর কোরিয়া এমন সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যখন পরমাণু ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সিদ্ধান্তে পৌঁছতে বারবার ব্যর্থ হচ্ছে। চলতি মাসের গোঁড়ার দিকে সুইডেনে উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরমাণু ইস্যুতে কোন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

এর আগে চলতি বছরের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যকার বৈঠকও ব্যর্থ হয়। 

ইত্তেফাক/এসইউ