নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৬:৪৭

নাটোরে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেটসহ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫। 

আটক জঙ্গিরা হলেন- আরিফুল ইসলাম (২৫) ও রবিউল ইসলাম (২৮)। 

র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম জামিল আহম্মেদ জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে কৈগাড়ি কৃষ্টপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ওই দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আড়িপাতায় কেন্দ্রীয় সরকারের দিকে সন্দেহের তির প্রিয়াঙ্কার

তাদের সঠিক পরিচয় এখনও জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আসল পরিচয় জানা যাবে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এসি