ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান মিয়া (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সান্দিয়াইন গ্রামের বুলবুলের বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উপজেলার বখুরা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ও যশরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক।
জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে শাহজাজান মোটরসাইকেল যোগে নিজ মাছের খামারে যাচ্ছিলেন। এ সময় বারামোড়-শিবগঞ্জ রোডের সান্দিয়াইন বুলবুলের বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গর্তে তার মোটরসাইকেলটি পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: গাজরিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকূল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম

