খুলনায় বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশনসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সমাবেশে তারা বলেছে, অবিলম্বে শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। শুক্রবার বিকাল ৫টায় নগরীর খালিশপুর পিপলস গোলচত্ত্বরে শ্রমিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদানের দাবি জানানো হয়। এছাড়া খুলনাসহ দেশের সকল পাটকল শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি বাস্তবায়ন করতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বাগেরহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ এ সমাবেশের আয়োজন করে। আলিম জুট মিলের শ্রমিক নেতা সরদার আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আবুল হোসেন, আরিফুর রহমান, আব্দুল মান্নান আলাউদ্দিন আহমেদ, দীন মোহাম্মদ, খলিলুর রহমান, শাহানা সারমিন, বেল্লাল গাজী ও ইব্রাহিম হোসেন প্রমুখ।
ইত্তেফাক/এএএম

