সৌদি আরবের সঙ্গে জ্বালানি আমদানি বিষয়ে সম্পর্ক বাড়াচ্ছে ভারত। দেশটির সঙ্গে ভারত একটি কৌশলগত অংশীদারিত্ব পরিষদে চুক্তি স্বাক্ষর করছে, যা বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক বেশ শক্তিশালী ও গভীর করবে। ভারত নিজেদের অপরিশোধিত তেলের ১৮ শতাংশ আমদানি করে সৌদি আরব থেকে। এতে ভারতের অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম উেস দাঁড়িয়েছে উপসাগরীয় দেশটি। এছাড়া সৌদি আরবেরও বড়ো রকমের বিনিয়োগ রয়েছে ভারতে।
