চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে রেলের জমি থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) ও পাহাড়তলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুর করিম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এর ধারাবাহিকতায় আগামী ৪ নভেম্বর সেগুন বাগান, ১০ ও ১১ নভেম্বর ওয়ারলেস মোড় এলাকায় রেলের জায়গা উদ্ধারে অভিযান চালানো হবে।
