‘নাগরিক’-এর বিজয় আয়োজন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:২৮

বিনোদন রিপোর্ট

 

বিজয় দিবস উপলক্ষে দেশের প্রতিটি চ্যানেল তাদের বিশেষ আয়োজন রেখেছে। সেই জায়গা থেকে নাগরিক টেলিভিশনের পর্দাজুড়ে রয়েছে তিনদিনের আয়োজন। এরমধ্যে রয়েছে বিশেষ ৬টি নাটক ও ৩টি সিনেমা। নাটকগুলোর মধ্যে গতকাল রাত ৮টায় প্রচার হয় আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় ‘চাকা’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, নাবিলা নূর প্রমুখ। একইদিন রাত ৯টায় প্রচার হয় নাটক ‘জন্ম’। সৈয়দ আশেক মাহমুদের রচনায় এটি পরিচালনা করেছেন ফুয়াদ হাসান। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, সজল, এলিনা শাম্মী, শিরিন আলম, যায়ান প্রমুখ। আজ রাত ৮টায় রয়েছে নাটক ‘ফোনিক্স’। রচনা ও পরিচালনায় রেদওয়ান রনি। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, সাগর হুদা, মিলি বাসার, অন্বেষা, ইসরাত জাহান চৈতি প্রমুখ। আগামীকাল রাত ৮টায় প্রচার হবে নাটক ‘আবদুল্লাহ’। এটি রচনা ও পরিচালনায় করেছেন কিবরিয়া ফারুকী। এতে অভিনয় করেছেন শাহবাজ সানি, সায়ক, মুনিরা মিঠু প্রমুখ। একইদিন রাত ৯টায় প্রচার হবে নাটক ‘সাপখেলা’। এটি রচনা করেছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন নাজমুল হুদা শাপলা। অভিনয় করেছেন জাহিদ হাসান, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে।