এই সময়ের ছড়া

ছড়াবচন

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২১:২৬

 

০১.

কুকুরের লেজ হয় না কভু সোজা—

উলুর মনে বৃথাই মানিক খোঁজা!

 

০২.

অল্প বিদ্যা ভয়ংকরী—

অতি চালাকের গলায় দড়ি।

 

০৩.

গুণীর স্বরূপ যায় না চেনা সমকালে—

তাঁহার পুজোয় ‘অনাদিকাল’ প্রদীপ জ্বালে।

 

০৪.

গ্রন্থ মেটায় জ্ঞানের ক্ষুধা—

জ্ঞানপিপাসা অমিয়সুধা।

 

০৫.

সবার জীবন যাপন ধরন কৃতকর্মেরই ফল—

রাজাও হারায় কর্মদোষে সহায় ও সম্বল।

 

০৬.

যারে নাহি ছোঁয়া যায় সেই হলো ঈশ্বর—

বিশ্বাসে মিশে রয় রাজা-প্রজা, নিঃস্বর।

 

০৭.

বড়ো কথা বড়ো নয়—

কাজে বড়ো হতে হয়।