স্পোর্টস রিপোর্টার
কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) বিভাগে জয় পেয়েছে কিশোরগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলা। ঢাকা বিভাগীয় কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে কিশোরগঞ্জ টাইব্রেকারে ৪-৩ গোলে গাজীপুর জেলাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে টাঙ্গাইল জেলা ১-০ গোলে রাজবাড়ী জেলাকে হারিয়েছে। আরেক ম্যাচে নরসিংদী জেলা ১-০ গোলে হারিয়েছে মানিকগঞ্জ জেলাকে। বালিকা বিভাগে হেরে গেলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) বালক বিভাগে জয় পেয়েছে মানিকগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলার বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়েছে।
আজ বালক এবং বালিকাদের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
