সিলেট জৈন্তাপুর উপজেলাের হরিপুুর বাস স্টেশনে সড়ক দুর্ঘটনায় বছর মিয়া (৭০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিপুর বাজার বাস স্টেশন সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত উসমান আলীর ছেলে।
জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বছর মিয়া মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন এমন সময় নম্বর বিহীন পিকআপটি জৈন্তাপুরের দিকে আসছিল। হরিপুর বাজার বাস স্টেশন সংলগ্ন মসজিদের সামনে পিকআপের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান।
আরও পড়ুন: ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, আমাদের ফোর্স ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আছে।
ইত্তেফাক/কেকে
