আইএসের সাবেক প্রধান বাগদাদিকে হত্যা করতে সিরিয়ার যে গ্রামে যুক্তরাষ্ট্র অভিযান পরিচালনা করেছিল, সেখানে একজন জলপাই বিক্রেতার ছদ্মবেশে লুকিয়ে ছিলেন তিনি। খবর বিবিসির।
জানা যায়, স্থানীয়রা তাকে বেসামরিক হিসেবেই চিনতেন। আত্মঘাতী হামলায় নিজেকে ‘উড়িয়ে দেওয়া’র পর প্রত্যক্ষদর্শীরা মিডল ইস্ট মনিটরকে জানিয়েছেন, বাগদাদির পরিচয় জানার পর অবাক হয়েছেন তারা।
গত ২৬ অক্টোবর উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে আইএসের প্রতিষ্ঠাতা এবং শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির আস্তনায় অভিযান চালায়। এসময় তিন সন্তানসহ আত্মঘাতী হয়েছেন আবু বকর আল-বাগদাদি।
এরপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাগদাদি তার তিন সন্তানকে নিয়ে একটি বদ্ধ সুড়ঙ্গে লুকানোর চেষ্টা করেন। মার্কিন সেনাদের সঙ্গে থাকা কুকুর তাকে তাড়া করলে উপায় না দেখে আইএস নেতা শরীরে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেন।
ট্রাম্প বলেন, বাগদাদি কুকুরের মতো মারা গেছে...কাপুরুষের মতো মারা গেছে। বিশ্বের এক নম্বর সন্ত্রাসী নেতার বিচার সম্পন্ন হয়েছে।
ইত্তেফাক/এসআর
