ইসরাইলের হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৫:৩৩

গাজা উপত্যকায় শনিবার ইসরাইলের বিমান হামলায় এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এ ভূখন্ড থেকে চালানো রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। হামাস শাসিত ভূখন্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিমান হামলার ঘটনাটি নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২৭ বছর বয়সী আহমেদ আহমেদ আল-সাহরি গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কাছে চালানো ইসরাইলের বিমান হামলা চলাকালে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: প্রশ্নফাঁসের গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : দীপু মনি

উপত্যকার কোন জঙ্গি গ্রুপের সাথে আহমেদ যুক্ত ছিল কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি। তবে ইসরাইলি সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে, তারা কেবলমাত্র ‘সন্ত্রাসীদের ’ অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইত্তেফাক/এসএইচএম