g লেখা জামসেদুর রহমান সজীব
g আঁকা রবিউল ইসলাম সুমন
এদেশের আপামর জনতা ইতিপূর্বে বোতাম টিপে লিফটে ওঠার অভিজ্ঞতা নিয়েছে। এমনকি টিভির রিমোটে থাকা বোতাম টিপে চ্যানেল ঘুরানোর অভিজ্ঞতাও নিয়েছে। এই বোতাম টেপাটেপির অভিজ্ঞতায় এবার সংযোজন হচ্ছে ডিএনসিসির নতুন উদ্যোগ, বোতাম চেপে রাস্তা পার হওয়া। নিঃসন্দেহে দারুণ উদ্যোগ। অদূর ভবিষ্যতে এরচেয়েও দারুণ অভিজ্ঞতা পেতে আরো জরুরি যেসব বোতাম দরকার, তার কিছু নমুনা চলুন দেখে নেওয়া যাক
ভাই, যানজট দূর করার জন্য বোতাম চাপলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না কেন?
ধৈর্য ধরেন ভাই। বোতামের কার্যকারিতা জ্যামে আটকে গেছে। আমি বোতাম চাপছি আরো ১০ ঘণ্টা আগে। আমারটা হলে আপনারটাও হবে একদিন!
যানজট দূরীকরণ বোতাম
সেই কখন থেকে পেঁয়াজের দাম কমানোর জন্য বোতাম চাপতেছি। কাজ করে না কেন?
বোতামের কথা তো বাদই দেন, সারাদিন আমার গলা চাপলেও তো পেঁয়াজ কমে বেচুম না!
দ্রব্যমূল্য কমানোর বোতাম
দপ্তরির পোস্টে চাকরির জন্য ১৫ লাখ টাকা ঘুষ চাইছেন! জানেন, আমি এখানে আসার আগে দুর্নীতি রোধের বোতাম চেপে এসেছি।
বেশ তো। আমিও রোজ দুর্নীতি রোধের বোতাম চাপি। এই যে আমার আঙুল দেখেন, বোতাম চেপে চেপে ফোসকা পড়ে গেছে!
দুর্নীতি রোধের বোতাম
আমার বউটা ইদানীং কোনো কথাই মানছে না। সাংসারিক শান্তির বোতামটা কি নষ্টই হয়ে গেল নাকি!
নষ্ট থাকলে দ্রুত সারায়ে নিয়েন ভাইসাহেব। আমারটা চারদিন নষ্ট ছিল। ওই চারদিনে ঘরের সকল কাজ, শপিং, বিদেশ ট্যুর... বউ শোধ করে নিছে ষোলআনা।
সাংসারিক শান্তির বোতাম
বাসে উঠতে গেলে লাইন, বিদ্যুত্ বিল জমা দিতে গেলে লাইন, লিফটে উঠতে লাইন... এই লাইন কমানোর বোতাম টিপে টিপে জীবনটা তামাতামা!
তাও আপনার কপাল ভালো, পাবলিক টয়লেটের লাইনে পড়েননি। সেদিন আমি পড়ছিলাম, তার উপর বোতাম টিপেও কাজ হয়নি। বাকিটা কল্পনা করেন!
দীর্ঘ লাইন কমানোর বোতাম
বাসা থেকে বেরোনোর আগে মনে করে নিরাপত্তার বোতামটা টিপে বেরিয়ো। গত দুইদিন ধরে ছিনতাইয়ের কবলে পড়ছ শুধু।
আমার কি দোষ, আমি তো বোতাম টিপেই বের হই। মরামুখো ছিনতাইকারীরাও একই বোতাম টিপে বের হয়। একেবারে নিরাপত্তার সাথে ছিনতাই করে চলে যায়!
নিরাপত্তা নিশ্চিতের বোতাম
