আবু সাইদ কামাল
আগুন-দামের পেঁয়াজ যখন ঘোড়ার মতো ছোটে,
বুঝতে পারে ছাপোষাদের নাগালে নেই মোটে।
বাজার থেকে ফিরে এসে বউকে বলে নেয়াজ,
‘এখন থেকে বাজার থেকে আর আনব না পেঁয়াজ।’
এমন কথা বউ শুনে কয়, ‘কথা ভালোই বটে,
রান্না তবে কেমনে হবে?’ বলেই গেল চটে।
থতমত খেয়ে নেয়াজ হারায় কথার খেই,
বোকার হাসি মেলে বলে, ‘বিকল্প কি নেই?
পেঁয়াজ ত্যাগের কথায় তুমি মেজাজ খারাপ করো,
দেশের প্রধান বাদ দিয়েছেন... তারচে তুমি বড়ো!’
