শফিক শাহরিয়ার
ঠাট্টা নোবেল পুরস্কার কে বা কারা প্রথম চালু করেছে, ইতিহাসে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঠাট্টার পাঠক বন্ধুদের অনুরোধে এ বছর থেকে চালু করা হচ্ছে ঠাট্টা নোবেল পুরস্কার। জেনে রাখা ভালো যে, একমাত্র শিক্ষার্থীরাই এই পুরস্কারের জন্য মনোনীত হবেন। বিজয়ীদের নাম ঘোষণা করা হলো। বিজয়ীদের আকর্ষণীয় সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে
চিকিত্সা :মেডিকেল কলেজের ছাত্রছাত্রী যদি ঠাট্টা বিভাগে নিয়মিত লেখালেখি করেন। তাদেরকেই আমরা খুঁজছি। এ বিভাগের মজার মজার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করতে পারেন। হতাশার কোনো কারণ নেই। সকলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
পদার্থ :পদার্থ বিভাগের ছাত্রছাত্রী যদি ঠাট্টা বিভাগে নিয়মিত লেখালেখি করেন। তিনি পদার্থের যেকোনো মজার মজার গল্প লিখতে পারেন। তবে বিষয়টি যেন অপদার্থ না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
রসায়ন :রসায়ন বিভাগের ছাত্রছাত্রী যদি ঠাট্টা বিভাগে নিয়মিত লেখালেখি করেন। আমরা পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করব। যেকোনো রসাত্মক মজার মজার গল্প লিখতে পারেন। বিষয়টি যেন মারাত্মক না হয়। সেদিকে নজর রাখতে হবে। তবে যাদের লেখা বেশি রসঘন, তারা পুরস্কারের জন্য বিবেচ্য হবেন।
সাহিত্য :সাহিত্য বিভাগের ছাত্রছাত্রী যদি ঠাট্টা বিভাগে নিয়মিত লেখালেখি করেন। বাংলা বা ইংরেজি সাহিত্যের মজার মজার যেকোনো বিষয় আমাদের জানাতে ভুলবেন না কিন্তু!
শান্তি :এ বিভাগের পুরস্কার আপাতত ঘোষণা করা হচ্ছে না। কোনো কলেজ বা ভার্সিটিতে যদি শান্তি বিভাগ চালু হয়, তখন এ বিভাগটি পুরস্কারের আওতায় আনা হবে।
অর্থনীতি :অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রী যদি ঠাট্টা বিভাগে নিয়মিত লেখালেখি করেন। বসে না থেকে অর্থনীতির মজার মজার গল্প লিখুন। পুরস্কার লুফে নিন। বিষয়টি যেন স্বার্থনীতি না হয়। তারাই এ বিভাগের জন্য পুরস্কারের জন্য মনোনীত হবেন।
ঘোষণাটি এখানে শেষ হলো। পুরস্কারের পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ফেসবুকের ঠাট্টা পেজে।
কনইল, নওগাঁ
