প্রিয় পাঠক, ঠাট্টার পরবর্তী পাঠকসংখ্যার বিষয়—অলস!
‘অলস’ বিষয়ে আপনাদের কিছু বলার দরকার আছে বলে আমরা মনে করছি না। আর দরকার হলেও এ যাত্রায় খুব বেশি কিছু বলছি না। ভীষণ আলস্য লাগছে। কেবল একটা কথাই বলব, আপনি আপনার জীবনে পরিশ্রমী ব্যক্তির দেখা নাও পেতে পারেন! কিন্তু অলস ব্যক্তি? সে তো আপনি-আমি, কম-বেশিই সবাই! হরহামেশাই দেখা মিলে!
রাজা আর তার সেই সেরা অলস ব্যক্তি অন্বেষণের গল্পটা নিশ্চয়ই শুনেছেন? এবার সময় অলস ব্যক্তিদের নিয়ে সেরকম কিছু গল্প তৈরি করার পালা। অলসতা নিয়ে আপনার নিজের বা আপনার পরিচিত জনের মজায় ভরপুর ঘটনাগুলো লিখে পাঠান আমাদের। লিখতে পারেন রম্য-গল্প। দিতে পারেন, অলসদের জন্য টিপস (যদিও তারা তা মানবে বলে সন্দিহান!), জানাতে পারেন অলস হওয়ার টেকনিকও!
যাই লিখুন না, খেয়াল রাখবেন সেটি পড়লে যেন চরম অলস ব্যক্তির মুখেও হাসি ফুটে! আর আপনার অলসতার কারণে লেখা না হলে কিংবা সময়মতো লেখা পাঠানো না হলে পরে আমাদের দোষ দেওয়ার ক্ষেত্রেও অলসতা করবেন যেন!
আপনি অলস মোডে ফিরে যাওয়ার আগেই আগামী ০৫ নভেম্বরের মধ্যে ঠাট্টার দফতরে পাঠিয়ে দিন আপনার লেখাটি।
v মেইলে লেখা পাঠানোর সময় সাবজেক্টের ঘরে অবশ্যই ‘পাঠকসংখ্যা-অলস’ কথাটি উল্লেখ করতে হবে।
ই-মেইল : [email protected]
v ডাকে/কুরিয়ারে/সরাসরি হাতে হাতে লেখা পাঠানোর ঠিকানা—
পাঠকসংখ্যা :অলস, বিভাগীয় সম্পাদক, ঠাট্টা, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫
